28

প্রতিষ্ঠানের বিস্তারিত..

কামেল পীর হযরত শাহ্ আউলিয়াবাগ মাজার সংলগ্ন এই বিদ্যালয়টি জাড়িয়া ;শাতসৈয়া ও বালিয়াডাঙ্গা গ্রামগুলির মধ্যস্থলে বালিয়াডাঙ্গা গ্রামে অবস্থিত।অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের একমতের ভিত্তিতে ০.১৩ একর জায়গার উপর ১৯৬৯ খ্রিঃ বিদ্যালয় গৃহটি নির্মিত হয় এবং ১৯৭০ খ্রিঃ থেকে প্রথম সরকারী অনুদান ভুক্ত হয়।বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে জনাব ফকির এয়ার আলী ; জনাব ফকির এরফান আলী; জনাব ফকির ছবেদ আলী ০.১৩ একর জমি দান করেন।এছাড়াও খেলার মাঠের জন্য জনাব খান আতর আলী; জনাব খান আঃ রহিম; জনাব খান আমিন উদ্দিন; জনাব খান শামছুর রহমান; জনাব খান শাহা হোসেন ও জনাব কাজী নছর উদ্দিন ২.৮০ একর জমি দান করেন। বিদ্যালয়টির মোট জমির পরিমাণ ২.৯৩ একর।এছাড়াও মরহুম মল্লিক মনসুর আলী বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে নগদ ১০,০০০/=(দশ হাজার) টাকা দান করেন।যার কারণে সবার এক মতের ভিত্তিতে বিদ্যালয়টির নাম তার নানার নাম অনুসারে মহসিন মল্লিক অর্থাৎ শাহ্ আউলিয়াবাগ এম,এম, মাধ্যমিক বিদ্যালয় নাম করণ করা হয়।যার পূর্ণ নাম ও ঠিকানা হল শাহ্ আউলিয়াবাগ মল্লিক মহসিন মাধ্যমিক বিদ্যালয়; ডাক—শাহ আউলিয়াবাগ; উপজেলা— ফকিরহাট; জেলা—বাগেরহাট।

 

বিঃদ্রঃ—প্রথম মঞ্জরী/প্রথম অনুমোদন নং—১৫৫৮৩/৪,বরিশাল এবং তাং—০৭/০৭/১৯৬৯